স্টাফ স্পেশাল ট্রেনে হেনস্থার হওয়া নার্সের বাড়ি গেলেন বিমান বন্দোপাধ্যায়
দি নিউজ লায়ন; স্টাফ স্পেশাল ট্রেনে কলকাতার নীলরতন সরকার হাসপাতালের নার্স তনুশ্রী চৌধুরী কে হেনস্থার অভিযোগ উঠেছিল সোনারপুর আর পি এফের বিরুদ্ধে। রবিবার বারুইপুরের ১১ নম্বর ওয়ার্ড গোলপুকুরের বাসিন্দা এই নার্সের বাড়িতে এলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা স্পিকার বিমান বন্দোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন পুরসভার প্রশাসকমণ্ডলির সদস্য গৌতম দাস, বিদায়ি পুরপিতা মোজাফফর আহমেদ।
বিমানবাবু নার্সের সঙ্গে কথা বলে ঘটনার কথা শোনেন। নার্সের স্বামীর সঙ্গেও কথা বলেন। আইনি পরামর্শ দেবার ব্যাপারেও তিনি সাহায্য করবেন বলে নার্সকে আশ্বাস দেন। পরে স্পিকার বিমান বন্দোপাধ্যায় বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। যারা ওনাকে হেনস্থা করেছেন বোঝা উচিত ছিল এক কোভিড যোদ্ধার সঙ্গে খারাপ ব্যবহার করছেন।
তনুশ্রীদেবী ঘটনার পর থেকেই ট্রমাতে রয়েছে। আমি নিজে রেল ডি আর এমের সঙ্গে কথা বলব, রেল আধিকারিকদের ডেকে পাঠাবো। রাজ্য স্বাস্থ্য অধিকর্তার সঙ্গেও কথা বলে সে সঠিক বিচার পায় তা দেখবো। আইনের ব্যাপারটিও দেখার জন্য আমি আশ্বাস দিয়েছি। স্পিকার নিজে তার বাড়িতে আসায় খুশি তনুশ্রীদেবী। তিনি বলেন, বিমানবাবু আগে ফোনেও খোঁজ নিয়েছিলেন। এদিন বাড়িতে এসে সব শুনলেন। কাগজপত্র দেখলেন। তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Post a Comment